নাসা ল্যাব থেকে তথ্য চুরিতে রাসবেরি পাই

২৪ জুন, ২০১৯ ২২:২০  
নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে তথ্য চুরির জন্য একটি ছোট্ট রাসবেরি পাই কম্পিউটার ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক প্রকাশিত এক অডিট রিপোর্টে এই তথ্য জানিয়েছে মহাকাশ সংস্থাটি। অডিট রিপোর্টে বলা বলা হয়, গ্যাজেটটি ব্যবহার করে প্রায় ৫০০ মেগাবাইট তথ্য চুরি করা হয়েছে। এর মধ্যে দুটি ফাইলে মিলিটারি ও স্পেস সম্পর্কিত গোপন টেকনোলজির তথ্য রয়েছে। প্রায় দশ মাস ধরে হ্যাকার এই ডিভাইসটির মাধ্যমে নেটওয়ার্ক হ্যাক করে তথ্য হাতিয়েছে, যা কর্তৃপক্ষ বুঝতেই পারেনি। এখন পর্যন্ত হ্যাকারকে সনাক্ত কিংবা ধরা যায়নি। রাসবেরি পাইটি ক্রেডিট কার্ড আকারের কম্পিউটার, যার দাম প্রায় ৩০ ডলার। মূলত কম্পিউটার এডুকেশনে ্ ডিভাইসটি অধিক ব্যবহৃত হয়। ডিবিটেক/বিএমটি